দেশের প্রথম ডিজিটাল পল্লী হচ্ছে সাটুরিয়ায়

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০৫  
রাজধানীর কাছেই মানিগঞ্জের সাটুরিয়া হতে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল পল্লী বা ডিজিটাল কমার্স ভিলেজ। প্রান্তিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বৈশ্বিক সংশ্লিষ্টতাকে আরো দৃঢ় করতে এই গ্রামটিকে মডেল তৈরির এই উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল। আর এই উদ্যোগ যৌথভাবে বাস্তাবায়ন করছে ই ক্যাব। উদ্যোগ বাস্তাবায়নে আগামী তিন মাসে অন্তত ২০০ জন তাঁতী/ উদ্যোক্তাকে ই-কমার্স এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার জন্য স্বাবলম্বী করে তোলা হবে এই পাইলট কর্মসূচিতে। https://digibanglatech.news/e-commerce/69354/ সেই সূত্রধরেই রবিবার (২৭ ফেব্রুয়ারি) সাটুরিয়াতে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রকল্প বাস্তবায়নের সমন্বয় সভা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার‌ শারমিন আরা, ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় তাঁত ব্যবসায়ীরা। এসময় ই ক্যাব এর পক্ষ থেকে সংগঠনটির রুরাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইবরাহিম খলিল, সদস্য জাহিদুজ্জামান সাঈদ, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মীর শাহেদ আলী, জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন। জানাগেছে, ইন্টারনেট, লজিস্টিক, ডিজিটাল পেমেন্ট, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান, ক্রসবর্ডার ইকোসিস্টেম তৈরিসহ বিভিন্ন বিষয়ে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান সমন্বয়ে তৈরি করা হবে এই মডেল ভিলেজ। আর এর মাধ্যমে প্রান্তিক উদ্যোক্তাদের অর্থনীতির মূল ধারায় সংযুক্ত করে দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করতেই কাজ করবে এই প্রকল্পটি।